ads

বুধবার , ৩১ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাবেক রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর জন্মবার্ষিকী আজ

খবর টি পড়েছেন : ৫০৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ১০৩তম জন্মবার্ষিকী ৩১ জানুয়ারি। এ উপলক্ষে শীঘ্রই বিচারপতি আবু সাঈদ চৌধুরী জাতীয় স্মৃতি সংসদ মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে এককালীন বৃত্তি ও প্রতীকী সনদপত্র প্রদান করবে। খবর বিজ্ঞপ্তির। আবু সাঈদ চৌধুরী ১৯২১ সালের ৩১ জানুয়ারি টাঙ্গাইলের কালিহাতীর নাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ছিলেন তদানীন্তন প্রাদেশিক পরিষদের স্পিকার মরহুম আবদুল হামিদ চৌধুরীর একমাত্র সন্তান। ১৯৭১ সালের ১৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রকে হত্যা করলে প্রতিবাদে তিনি তাৎক্ষণিকভাবে উপচার্যের পদ হতে পদত্যাগ করেন এবং পরবর্তীকালে মুক্তি সংগ্রামের সপক্ষে বিশ্ব জনমত গঠনে বিশেষ ভূমিকা রাখেন। আশির দশকে তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উল্লেখ্য, তিনি মুক্তিযুদ্ধ, মানবাধিকার ও আইন বিষয়ে মোট ৫টি গ্রন্থ রচনা করেছেন। তিনি টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় তার প্রচুর সম্পত্তি দান করেছেন। তার ২ ছেলে- সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী এবং সাবেক ব্যাংকার, সমাজ সেবক লায়ন আবুল কাশেম চৌধুরী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দ্বাদশ সংসদের যাত্রা শুরু, যা হলো প্রথম অধিবেশনে পরবর্তী সংবাদ ইজতেমা ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই: র‍্যাব

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads