ads

মঙ্গলবার , ৩০ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অন-অ্যারাইভাল ভিসার কথা ভাবছে ভারত : প্রণয় ভার্মা

খবর টি পড়েছেন : ৩৬২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে অন-অ্যারাইভাল ভিসা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনায় চলেছে। এবার বাংলাদেশিদের জন্য ভারতে অন-অ্যারাইভাল ভিসার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন হাইকমিশনার।

Shamol Bangla Ads

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের হাইকমিশনার বলেন, বাংলাদেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা চালুর ব্যাপারে আলোচনা করা হবে।

এদিকে, ভারতের নাগরিকদের জন্য বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসার বিষয়ে বিমানমন্ত্রী বলেন, ভারতের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যদের সাথে আলোচনার পর সমন্বিত সিদ্ধান্ত নেয়া হবে।

Shamol Bangla Ads

বিমান বাংলাদেশ নিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ বিমানের কোনো সমস্যা নেই, লাভজনক ও সুন্দরভাবে চলছে। তবে বিমানের দুর্নীতি অভিযোগ থাকলে খতিয়ে দেখা হবে।

এর আগে গত ২৩ জানুয়ারি প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে নৌপ্রতিমন্ত্রী বলেন, ভিসা নিয়ে আমাদের কথা হয়েছে। যারা চিকিৎসা করতে যায় এক সপ্তাহের মধ্যে তাদের সব ফর্মালিটি শেষ হয়। অন-অ্যারাইভাল ভিসা নিয়ে কথা বলেছি, এগুলো নিয়ে তারা কাজ করবে। এ বিষয়ে আমরা আরও ভালো সংবাদ পাব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রফতানিযোগ্য পণ্যের নতুন বাজার খোঁজার নির্দেশ বাণিজ্য প্রতিমন্ত্রীর পরবর্তী সংবাদ বিজিবির নতুন মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads