ads

সোমবার , ২৯ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৩৯১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় জেলা পর্যায়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি রবিবার সকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে শেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, আমরা চাই আমাদের ক্রীড়াঙ্গন সবসময় এগিয়ে যাক, ছেলে-মেয়েরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নিজের জীবনকে আরো সুন্দরভাবে গড়ে তুলুক। খেলাধুলার মাধ্যমে সমাজে যেসব সামাজিক অপরাধ ও সামাজিক ব্যাধি আছে সে সব অপরাধ থেকে নিজেকে দূরে রাখা সম্ভব। মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুকমুক্ত শেরপুর গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই। আর খেলাধুলা করতে চাইলে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। প্রশিক্ষণ একটা প্রশিক্ষিত খেলোয়াড় তৈরি করে। তাই ভালো খেলোয়াড় হতে চাইলে প্রশিক্ষণ নিতে হবে।

জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা রেফারি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম শাহরিয়ার রবীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল।

Shamol Bangla Ads

পরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শেষে প্রশিক্ষর্ণীদের মাঝে সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

সমাপনী অনুষ্ঠানে সহকারী কমিশনার জিএমএ মুনীব, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদক সম্পাদক কোহিনূর বেগম বিদ্যুৎ, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সৈয়দ রবিউল ইসলাম মনির, শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিনসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষণে অংশগ্রহণকারী ফুটবলাররা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন পরবর্তী সংবাদ ধর্ষণচেষ্টাকারীকে দা দিয়ে কুপিয়ে মামলা করতে থানায় হাজির…