ads

রবিবার , ২৮ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বতন্ত্র এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সন্ধ্যায়

খবর টি পড়েছেন : ৬৩৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দ্বাদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৮ জানুয়ারি রববিার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্বতন্ত্র ৬২ এমপিকে নিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া ওই তথ্য জানিয়েছেন।
ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ একাধিক নেতা জানান, বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বতন্ত্র সংসদ সদস্যদের দিকনির্দেশনা দেবেন। জাতীয় সংসদে স্বতন্ত্রদের ভূমিকা কী হবে এ বিষয়ে নির্দেশনা দেবেন তিনি।
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর একজন সদস্য জানান, জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্যদের স্বতন্ত্র হিসেবে ভূমিকা রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা দেওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া স্বতন্ত্র সংসদ সদস্যরা যে ১০টি সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন দিতে পারবেন, সেগুলোতেও আওয়ামী লীগের প্রার্থী দেওয়ার নির্দেশনা দিতে পারেন শেখ হাসিনা।
জাতীয় সংসদ নির্বাচনে ৬২ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের ৩ জন ছাড়া সবাই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। এবারের সংসদে আওয়ামী লীগের পরে দ্বিতীয় সর্বোচ্চ আসনে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্ররা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জামিন পেলেন ড. ইউনূস পরবর্তী সংবাদ আ.লীগের শান্তি ও গণতন্ত্র সমাবেশ ৩০ জানুয়ারি

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads