ads

শুক্রবার , ২৬ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ছানুকে সংবর্ধনা দিলেন ব্যবসায়ীরা

খবর টি পড়েছেন : ৬৭০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানুকে সংবর্ধনা দিয়েছেন জেলার ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। ২৪ জানুয়ারি বুধবার রাতে শহরের একটি কমিউনিটি সেন্টারে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু। ওইসময় তিনি বলেন, কেউ চাঁদা চাইলে আপনারা দেবেন না, সে যদি আমার একমাত্র বড়ভাইও হয় তাকেও আটকে রাখবেন। আমি কোনো সুপারিশ করব না। আমি আপনাদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে শেরপুরকে এগিয়ে নিয়ে যাব।
তিনি আরও বলেন, শেরপুরে কেউ সন্ত্রাসী কার্যক্রম করলে আমি তার পক্ষে থাকব না। সন্ত্রাসের বিপক্ষে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত থাকব ইনশাআল্লাহ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. মাসুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। স্বাগত বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

Shamol Bangla Ads

ওই সময় শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার কামাল, জেলা যুবলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারহানা পারভীন মুন্নীসহ ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার পরবর্তী সংবাদ শেরপুরে তীব্র শীতে আলুক্ষেতে লেট ব্লাইট রোগ, দিশাহারা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads