ads

বুধবার , ২৪ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৫ দিনব্যাপী ৩২ প্রহর হরিনাম সংকীর্তন

খবর টি পড়েছেন : ৫৯৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিশ্বশান্তি ও সকল জীবের মঙ্গল ও কল্যাণ কামনায় শেরপুরে শুরু হওয়া ৩২ প্রহরব্যাপী অখণ্ড হরিনাম সংকীর্তন ও শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান জমে উঠেছে। ২২ জানুয়ারি অরুণোদয় থেকে শেরপুর শহরের গোপাল জিউর মন্দির কমপ্লেক্সে ওই কীর্তন শুরু হয়েছে। গোপাল জিউর মন্দির কীর্তন পরিচালনা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করেছে। কীর্তনের প্রথম দিন খুব বেশি ভক্তরা উপস্থিত না হলেও দ্বিতীয় দিন থেকে ভক্তদের আগমন শুরু হয়েছে।‌ বিশেষ করে বিকেল থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত উপচে পড়া ভিড় হচ্ছে এই কীর্তনে।

Shamol Bangla Ads

কীর্তন আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, শেরপুর জেলা শহরের গোপাল জিউর মন্দির প্রাঙনে এই কীর্তনটি শুরু হয়েছিল প্রায় দেড়শ বছর পূর্বে জমিদারি আমলে। তৎকালীন আড়াই আনি জমিদার এই কীর্তন শুরু করলেও পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার আগে এবং পরে কিছুদিন কীর্তন এর কাজ বন্ধ ছিল। তবে ২০১৬ সালে এই মন্দিরটি নতুন আঙ্গিকে তৈরি করার পর আবারও শুরু হয়েছে কীর্তনের আসর। প্রতিবছর এখানে শেরপুর জেলা ছাড়াও জেলার বাইরে থেকে নানা বয়সী বিপুল সংখ্যক ভক্তকুলেরা আসেন কীর্তন উপভোগ করতে। দিনরাত ২৪ ঘণ্টা চলে কীর্তনের নানা আয়োজন। কীর্তন মঞ্চের পাশেই মন্দির প্রাঙনে চলে নানা পূজা অর্চনা।

কীর্তনের প্রাঙ্গণের পাশেই সনাতনী হিন্দু ধর্মালম্বীদের নানান আসবাবপত্র, গ্রন্থ, শিশুদের খেলনা এবং পূজা অর্চনার প্রয়োজনীয় সামগ্রীর দোকানপাট বসে। কীর্তন আয়োজক কমিটির পক্ষ থেকে আগত ভক্তকুলদের জন্য প্রসাদসহ অন্যান্য খাবারের ব্যবস্থার পাশাপাশি স্থানীয় ইসকন থেকেও খাবারের দোকান বসানো হয়। যাতে ভক্তকুলরা তাদের পছন্দের খাবার সল্পমূল্যে কিনে খেতে পারে।

Shamol Bangla Ads

আয়োজকরা জানায় জানান, শেরপুরের মধুসুদন সম্প্রদায়সহ দেশের বিভিন্ন জেলার ছয়টি দল কীর্তন পরিবেশন করছে। আগামী ২৬ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠেয় লীলা কীর্তন পরিবেশন করবেন সাতক্ষীরার অঞ্জলী সরকার, যশোরের উজ্জ্বলা নন্দ দাস ও টাঙ্গাইলের হৃদয় কৃষ্ণ দাস। আগামী শনিবার মহোৎসব, কুঞ্জভঙ্গ, দধি মঙ্গল ও মহন্ত বিদায়ের মাধ্যমে এ মহানাম যজ্ঞানুষ্ঠান শেষ হবে।

এ বিষয়ে গোপালবাড়ি কীর্তন পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সাহা জানান, বিশ্ব মানবতার কল্যাণে এবং শান্তি কামনায় আমাদের এই হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান। এখানে প্রতি বছর দূরদূরান্ত থেকে ভক্ত, বৈষ্ণব, সাধু ও পূর্ণাথীদের আগমন ঘটে। শেষ দিন মহন্ত বিদায়ে প্রায় ৪ হাজার লোকের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। আগত ভক্তদের জন্য প্রতিদিন ৩ বেলা প্রসাদ এর ব্যবস্থা রয়েছে। সেইসঙ্গে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ইয়াবাসহ মাদক কারবারি আটক পরবর্তী সংবাদ শেরপুরের প্রয়াত ভাষা সৈনিক আব্দুর রশীদের ৯৩ তম…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads