ads

মঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০২৪ | ২৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে ৪০ জন আহত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
জানুয়ারি ২৩, ২০২৪ ১২:৪৭ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে শিশু, নারী, বৃদ্ধসহ ৪০ জন আহত হয়েছেন। ২২ জানুয়ারি সোমবার সকালে উপজেলার কলসপাড় ইউনিয়নের গাগলাজানি এলাকা থেকে শুরু করে পূর্ব কলসপাড় এলাকা পর্যন্ত ৪ কিলোমিটারের মধ্যে এ ঘটনা ঘটে। আহতরা শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Shamol Bangla Ads

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, সোমবার সকালে গাগলাজানি এলাকায় একটি পাগলা কুকুর হঠাৎ মানুষকে কামড়াতে শুরু করে পূর্ব কলসপাড় পর্যন্ত ৪ কিলোমিটার পর্যন্ত এলাকায় কামড়ানোর পর গাজিরখামারের দিকে চলে যায়। এসময় শিশু, নারী-পুরুষ, বৃদ্ধসহ ৪০ জনকে কামড়ে আহত করে কুকুরটি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের হাসপাতালে দেখে এসেছি। কুকুরের কামড়ে আহতরা শেরপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। জেলা সদর হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে তাদের পরামর্শ দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

স্থানীয় বাসিন্দা হেলাল জানান, আমার দাদী বাড়ির বাইরে বের হলে পাগলা কুকুড় এসে তাকে কামড়ে দেয়। আরেক রোগীর স্বজন সোলায়মান জানান, তার বাবা ক্ষেতে কাজ করতে গিয়েছিল। সেখানেই কুকুরটি তাকে কামড় দিয়েছে।

কুকুরের কামড়ে আহত রোকেয়া বেগম জানান, বাড়ির বাইরে হাঁটছিলাম। এসময় কুকুর এসে আমাকে কামড় দেয়। হাসপাতালে এসে শুনি টিকা নেই। তাই দোকান থেকে টিকা কিনে দিতে হচ্ছে।
আহতদের স্বজনরা জানান, শেরপুর সদর ও নালিতাবাড়ী উপজেলায় দুই ইউনিয়নের পাঁচ গ্রামের মোট ৪০ জনকে পাগলা কুকুরে কামড়েছে।

এ ব্যাপারে জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন জানান, এই মুহূর্তে আমাদের হাসপাতালে কুকুড়ের কামড়ের টিকার সরবরাহ নেই। আগামী সপ্তাহে সরবরাহ আসবে। তখন তাদের সরকারীভাবে টিকার ব্যবস্থা করা হবে। ৪ জন করে মিলে ৬০০ টাকা করে টিকা কিনে আনছেন আর তা আমরা দিয়ে দিচ্ছি। কুকুরের কামড়ে আহত হয়ে অনেকেই জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

Need Ads