ads

রবিবার , ২১ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজশাহীতে প্রচন্ড শীতের কারণে সব বিদ্যালয় বন্ধ ঘোষণা

খবর টি পড়েছেন : ৪১৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

তীব্র শীতের কারণে রাজশাহী জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় প্রাথমিক বিদ্যালয় একদিন এবং মাধ্যমিক বিদ্যালয় ২ দিন ছুটি ঘোষণা করা হয়। ২০ জানুয়ারি শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক ড. শারমিন ফেরদৌস চৌধুরী ও জেলার প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।
ড. শারমিন ফেরদৌস চৌধুরী জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের নির্দেশনা মোতাবেক এবং বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক ২১ জানুয়ারি রবিার ও ২২ জানুয়ারি সোমবার রাজশাহী জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। সেজন্য ওই ২ দিন রাজশাহী জেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশন প্রদান করা হয়েছে।
মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়ার পূর্বাভাস অনুসারে রাজশাহীর তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় আগামী রবিবার ও সোমবার সকল পর্যায়ের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোহিঙ্গা প্রত্যাবাসনে সংশ্লিষ্টদের দ্বিগুণ প্রচেষ্টার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর পরবর্তী সংবাদ ক্ষমতা আমার কাছে ভোগের বস্তু না: প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads