ads

রবিবার , ২১ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন ভোটার বেড়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন : ইসি

খবর টি পড়েছেন : ২৭৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

খসড়া তালিকায় নতুন করে ভোটার বেড়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন হয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার দুপুরে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ খসড়া তালিকা প্রকাশ করেন। তিনি জানান, আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

Shamol Bangla Ads

কমিশনের তথ্য অনুসারে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। পরবর্তীতে কেন্দ্রে গিয়ে ভোটার হয়েছেন ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন। এর মধ্যে পুরুষ ১৩ লাখ ২০ হাজার ৩৯৬ জন, নারী ভোটার সাত লাখ ৬৫ হাজার ৬৯০ জন ও হিজড়া ৭৫ জন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত নতুন অন্তর্ভুক্তদের নিয়ে মোট ভোটারের সংখ্যা বেড়ে হয়েছে ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে জানানো হয়, নারী ভোটারের সংখ্যা নিয়ে প্রশ্ন থাকতে পারে। কারণ নারী ভোটাররা থানা পর্যায়ে গিয়ে ভোটার হননি। বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য নিলে প্রকৃত সংখ্যা এবং মৃত ভোটারের সংখ্যা পাওয়া যাবে এবং চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কারও স্বীকৃতির জন্য সরকার বসে নেই: ওবায়দুল কাদের পরবর্তী সংবাদ বিশ্ব ইজতেমায় এবার এক মঞ্চ থেকেই ২ ময়দানের…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads