শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া’র সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় প্রমুখ।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় এবং উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়।




