ads

বুধবার , ১০ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

খবর টি পড়েছেন : ১,৪৪৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১০ জানুয়ারি বুধবার সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সকালে শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল প্রমুখ।

Shamol Bangla Ads

আলোচনা শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় এক মোনাজাত অনুষ্ঠিত হয়। ওইসময় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট মজদুল হক মিনু ও ফখরুল মজিদ খোকন, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম ফাতেমাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুরে স্পোর্টস একাডেমী প্রিমিয়ার লীগ ক্রিকেটে চ্যাম্পিয়ন এসএসএ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads