ads

বুধবার , ১০ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শপথ নিলেন শেরপুরের নির্বাচিত ৩ সংসদ সদস্য

খবর টি পড়েছেন : ৮৬৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি আসনে নির্বাচিত সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু, বেগম মতিয়া চৌধুরী ও এডিএম শহীদুল ইসলাম শপথ গ্রহণ করেছেন। ১০ জানুয়ারি বুধবার সকালে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান।

Shamol Bangla Ads

এদিকে শপথ গ্রহণের পরপরই শেরপুর-১ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

ওইসময় জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে মো. ছানুয়ার হোসেন ছানু প্রথমবারের মতো, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী ষষ্ঠবারের মতো ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগ প্রার্থী এডিএম শহীদুল ইসলাম প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে স্পোর্টস একাডেমী প্রিমিয়ার লীগ ক্রিকেটে চ্যাম্পিয়ন এসএসএ… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে মেয়রের কম্বল উপহার পেলেন ৮৮০ জন শীতার্ত…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads