ads

মঙ্গলবার , ৯ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৭ জানুয়ারির নির্বাচন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : শেখ হাসিনা

খবর টি পড়েছেন : ৭০৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

৭ জানুয়ারির নির্বাচন দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘৭ জানুয়ারির নির্বাচন ’৭৫-এর পর বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে, তার মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর মঙ্গলবার গণভবনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

বাংলাদেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন নিয়ে যারা বড় খেলা খেলতে চেয়েছে, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে, নির্বাচন হতে দেবে না। মুরুব্বিদের (বিদেশি) পরামর্শে চললে বাংলাদেশ আর চলা লাগবে না। যদি সৎ পরামর্শ হয়, সেটা ভালো কথা।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘তারা নির্বাচন হতে দেবে না, তাদের কিছু মুরুব্বি আছে, বাংলাদেশের মানুষকে তারা চেনে না। জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলাদেশের মানুষকে দাবায় রাখতে পারবা না, ৭ জানুয়ারি বাংলাদেশের মানুষ সেটা প্রমাণ করে দিয়েছে।’

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘আমাদের কোনো প্রভু নেই। বাংলাদেশের জনগণই আমাদের শক্তি।’ ৭ জানুয়ারি আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়েছে জানিয়ে দলটির সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের অধীনে যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে, আমরা সেটা প্রমাণ করেছি।’

এ সময় অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বনানীতে পরিবারের সদস্যদের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পরবর্তী সংবাদ স্বতন্ত্ররা মোর্চা গঠন করে বিরোধী দল হতে পারে:…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads