ads

মঙ্গলবার , ৯ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খবর টি পড়েছেন : ৫১৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে ইন্টারনেট সংযোগের কাজ করতে গিয়ে এক ইন্টারনেট সংযোগকর্মীর মৃত্যু হয়েছে। ৯ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার গোল্লারপাড় এলাকায় ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহত ওই ইন্টারনেট সংযোগকারীর নাম জাহাঙ্গীর আলম (৩৫)। তিনি পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার মৃত রফিকুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার গোল্লারপাড় এলাকায় ময়মনসিংহ ও জামালপুর থেকে যৌথভাবে পরিচালিত হীরা ইলেক্ট্রনিক্স ও সামিট কমিউনিকেশন এর ইন্টারনেট সংযোগের কাজ করছিল জাহাঙ্গীর। এসময় অসাবধানতাবশত কাজ করা অবস্থায় সে বিদ্যুতায়িত হয়ে পড়লে ঘটনাস্থলেই মারা যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, হাসপাতালে আনার পূর্বেই ওই ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে মারা যান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত গৃহবধূ ও শিশু… পরবর্তী সংবাদ শেরপুরের ৩টি আসনে ১৬ প্রার্থীর ১১ জনেরই জামানত…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads