ads

বৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নৌকা মার্কায় ভোট দিয়ে কেউ প্রবঞ্চনার শিকার হন নাই : নালিতাবাড়ীতে মতিয়া

খবর টি পড়েছেন : ৫১৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সংসদ উপনেতা, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে নৌকা প্রতিকের প্রার্থী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা কেউ প্রবঞ্চনার শিকার হন নাই। আপনারা যার যার অধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছেন। স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদের জন্য বরাদ্দকৃত সকল সুবিধা আপনারা পাচ্ছেন। আপনাদের অধিকার পাই পাই করে বুঝিয়ে দিতে আমার সাধ্যমতো চেষ্টা করেছি।

Shamol Bangla Ads

৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পৌরশহর আওয়ামী লীগের আয়োজনে উত্তর বাজারস্থ শহীদ মিনার সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে শেষ নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওইসময় মতিয়া চৌধুরী আরও বলেন, প্রতি পাঁচ বছর পরপর নৌকা মার্কা নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসি। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন। এবারও আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এবং আপনাদের পাশে রাখবেন।

Shamol Bangla Ads

পথসভায় নালিতাবাড়ী পৌরশহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ডিপুর সভাতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা অওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সহসভাপতি সুরুজ্জামান, গোলাম কিবরিয়া ভুলু, যোগেন চন্দ্র রায়, আছমত আরা আছমা, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, হাজী মোশারফ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী আমিনুল ইসলাম প্রমুখ।

এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ পৌরশহরের বিভিন্ন মহল্লার বিপুল সংখ্যক নারী পুরুষ ভোটার অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও নির্বাচনী ইশতেহার ঘোষণা… পরবর্তী সংবাদ নকলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads