ads

সোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে বড়দিন পালিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
ডিসেম্বর ২৫, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ

শেরপুরে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালিত হয়েছে। ২৫ ডিসেম্বর সোমবার সকালে প্রার্থনা ও কেক কাটা এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়।

Shamol Bangla Ads

দিনটি পালন উপলক্ষে ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীতে শুভ বড়দিনের কেক কাটেন ও প্রার্থনা পরিচালনা করেন মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বিপুল ডেবিড দাস সিএসসি। বড়দিন উপলক্ষে ঝিনাইগাতী উপজেলার ১৮টি গীর্জা সাজানো হয় নানা রঙ-বেরঙে।

যীশুর আগমনী বার্তা সবাইকে জানান দিতে বাড়ি বাড়ি চলে নগরকীর্তন। বড়দিনকে ঘিরে অতিথিদের আপ্যায়ন করতে বাড়ির গৃহিণীরা ছিলেন ব্যস্ত। সমাজে মানুষে-মানুষে শান্তি স্থাপনের বার্তা নিয়ে উপসনালয়গুলোতে চলে প্রার্থনা।

Shamol Bangla Ads

বড়দিন উপলক্ষে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের মাঝে সরকারি সাহায্য-সহযোগীতার পাশাপাশি দিনব্যাপী খ্রিষ্টান ধর্মপল্লীগুলোতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। অপরদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গীর্জা/উপসনালয় গুলোতে সরকারিভাবে ৯ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads