ads

বৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বড়দিন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ৬০৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘বড়দিন ২০২৩’ উদযাপন উপলক্ষ্যে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্তে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর বুধবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।

Shamol Bangla Ads

সভায় ২৫ ডিসেম্বর ‘বড়দিন-২০২৩’ উদযাপন শেরপুর জেলায় নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করতে জেলা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করা হয়। শেরপুর জেলার গির্জাসমূহের নিরাপত্তা জোরদার করাসহ বড়দিন উদযাপন কমিটির করণীয় বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন বিষয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

সভায় বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ আসন্ন ‘বড়দিন-২০২৩’ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন সম্পন্ন করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন মতামত তুলে ধরেন।

Shamol Bangla Ads

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, ফায়ার সার্ভিসের প্রতিনিধিসহ জেলার ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ এবং খ্রিস্টান এসোসিয়েশন শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মানুষ এখন নিয়ত বাইন্ধা নামাজ পড়ে তাই কাউকে… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads