ads

বৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণের মধ্যে পুনাকের শীতবস্ত্র বিতরণ

খবর টি পড়েছেন : ৬২৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদী উপজেলার ভারত সীমান্তঘেঁষা হারিয়াকোনা গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), শেরপুরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৩ ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নের হারিয়াকোনা ব্যাপ্টিষ্ট মণ্ডলীর সামনে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার ও পুনাক উপদেষ্টা মোনালিসা বেগম পিপিএম-সেবা।

Shamol Bangla Ads

শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি প্রাঞ্জল সাংমার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্রাচার্য প্রমুখ।

ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলামসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিন বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই শতাধিক জনসাধারণের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘স্মার্ট ক্রীড়াঙ্গন’ গড়ার লক্ষ্যে শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads