ads

বৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

খবর টি পড়েছেন : ৪৬৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ও পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম।

Shamol Bangla Ads

পরে জেলা আওয়ামী লীগসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর থেকে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ১ মিনিট নিরবতা পালন করা হয়।

পরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

Shamol Bangla Ads

পদোন্নতিপ্রাপ্ত উপসচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এ্যাডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু প্রমুখ।

ওইসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ পরবর্তী সংবাদ নকলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads