ads

সোমবার , ১১ ডিসেম্বর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ভিক্ষুকদের মাঝে আয়বর্ধনকারী সামগ্রী বিতরণ

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
ডিসেম্বর ১১, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ভিক্ষুকমুক্ত নকলা গড়ার প্রত্যয়ে পূণর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে আয়বর্ধনকারী সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ১১ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন।

Shamol Bangla Ads

বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ২জন ভিক্ষুককে ২টি করে ছাগল ও ৮ জনকে দোকানসহ মুদি মালামাল দেওয়া হয়েছে। ওইসময় উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রোমমান আরা, ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক ফারুকসহ উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ভিক্ষুকমুক্ত নকলা গড়ার লক্ষ্যে ইতিপূর্বে আয়বর্ধনকারী সামগ্রী হিসেবে উপজেলার ৫ জন ভিক্ষুককে মুদি মালামালসহ ৫টি দোকান ঘর, একজনকে ২টি ছাগল, একজনকে কাপড়ের ব্যবসা ও একজনকে সবজির ব্যবসার জন্য সামগ্রী দেওয়া হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads