ads

বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১১০ ইউএনও ও ৩৩৮ ওসির বদলিতে সম্মতি ইসির

খবর টি পড়েছেন : ৪১৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া আরও ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসির দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গতকাল বুধবার এসব বিষয়ে প্রস্তাবনা পাঠিয়েছিল ইসি।

Shamol Bangla Ads

জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য গত ৩০ নভেম্বর বর্তমান কর্মস্থলে এক বছরের বেশি সময় আছেন এমন ইউএনও এবং ছয় মাসের বেশি সময় আছেন থানার এমন ওসিকে বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় কমিশন। এ জন্য কাদের বদলি করা হবে সেই প্রস্তাব ৫ ডিসেম্বরের মধ্যে পাঠানোর জন্য বলে সংস্থাটি।

যদিও পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৮ ডিসেম্বর পর্যন্ত এ সময় বাড়ানোর অনুরোধ করে এবং কমিশন তাতে সায় দেয়। ইসির সেই নির্দেশনার আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব পাঠালে ইসি এরআগে ৪৭ জন ইউএনওকে বদলি অনুমোদন দিয়েছে ইসি।

Shamol Bangla Ads

প্রথম থেকে পুলিশ প্রশাসনে বদলি করা হবে না বলে ইসি থেকে জানানো হলেও ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ওসি ও ইউএনওদের বদলির জন্য চিঠি ইস্যু করে সাংবিধানিক এই প্রতিষ্ঠান।

আগামী ৭ জানুয়ারির নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আ’লী‌গের সঙ্গে সম‌ঝোতা হয়‌নি, প্রয়োজনও নেই : জাপা পরবর্তী সংবাদ ১৮তম শিক্ষক নিবন্ধনে রেকর্ড সংখ্যক প্রার্থীর আবেদন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads