ads

বুধবার , ৬ ডিসেম্বর ২০২৩ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আল আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
ডিসেম্বর ৬, ২০২৩ ২:৪৬ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের বগুড়া জোনের ২১৩তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। ৬ ডিসেম্বর বুধবার দুপুরে শ্রীবরদী পৌর শহরের পৌর ভবনের দ্বিতীয় তলায় ফিতা কেটে ব্যাংকের আনুষ্ঠানিক এ শাখার উদ্বোধন করা হয়। আল আরাফাহ ইসলামী ব্যাংকের শ্রীবরদী শাখার ভার্চুয়ালী উদ্বোধন ঘোষণা করেন ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী।

Shamol Bangla Ads

এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেড’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোনাল হেড এএম,এম মুফিদুল ইসলাম। তিনি বক্তব্যে বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমাণে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে। সারাদেশের ন্যায় শ্রীবরদী শাখায় শরিয়াহ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জনগন যেখানে ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত সেখানে এ ব্যাংকের শাখা স্থাপন করা হবে।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, শ্রীবরদী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো, আব্দুর হালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, তাতিহাটি ইউপি চেয়ারম্যান অ্যাবভোকেট মো, আব্দুর রউফ মিয়া, আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমূখ।

আল আরাফাহ ইসলামী ব্যাংকের এসপিও মোহসীন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের শ্রীবরদী শাখার ভাইস প্রেসিডেন্ট মো, সুলতান মাহমুদ।

আল আরাফাহ্ ইসলামী ব্যাংক শ্রীবরদীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে ভুমিকা রাখবে এমন আশাবাদ ব্যক্ত করে বক্তারা এ ব্যাংকের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন। অনুষ্ঠানে সাংবাদিক, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গ্রাহক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads