ads

সোমবার , ৪ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ৩ জনের বাতিল

খবর টি পড়েছেন : ১,০০৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ৮ প্রার্থীর মধ্যে বাছাইয়ে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ৪ ডিসেম্বর সোমবার দুপুরে জেলা কালেক্টরেট ভবনের সভাকক্ষে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে শেরপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল খায়রুম ওই তথ্য জানান।

Shamol Bangla Ads

শেরপুর-৩ আসনে ৮ প্রার্থীর মধ্যে বৈধ ঘোষিত প্রার্থীরা হচ্ছেন এডিএম শহিদুল ইসলাম (আওয়ামী লীগ), মো. সিরাজুল হক (জাতীয় পার্টি), মো. সুন্দর আলী (কৃষক-শ্রমিক-জনতা লীগ), এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম (স্বতন্ত্র) ও প্রকৌশলী মো. ইকবাল আহসান (স্বতন্ত্র)।

এ আসনে ১ শতাংশ ভোটারের সাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মোহসিনুল বারী রুমি, মিজানুর রহমান রাজা ও এইচএম ইকবাল হুসাইন অন্তরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

Shamol Bangla Ads

মনোনয়নপত্র বাছাইকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডিএম শহিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হকসহ অধিকাংশ প্রার্থী ও তাদের প্রস্তাবক-সমর্থকরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতী মুক্ত দিবস আজ পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে দুর্নীতিবিরোধী শপথ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads