ads

রবিবার , ৩ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২টি আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ৩ জনের বাতিল

খবর টি পড়েছেন : ১,৫১৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩ টি আসনের মধ্যে ২টি আসনের বাছাইয়ে ১৪ প্রার্থীর মধ্যে ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আজ (৩ ডিসেম্বর রবিবার) বিকেলে জেলা কালেক্টরেট ভবনের সভাকক্ষে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে শেরপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল খায়রুম ওই তথ্য জানান।

Shamol Bangla Ads

শেরপুর-১ (সদর) আসনে ১০ প্রার্থীর মধ্যে বৈধ ঘোষিত প্রার্থীরা হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক (আওয়ামী লীগ), মো. মাহমুদুল হক মনি (জাতীয় পার্টি), আহসানুল হক আকন্দ (জাকের পার্টি), বারেক বৈদেশী (কৃষক-শ্রমিক-জনতা লীগ), এ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ (বিএনএম), আবুল কালাম আজাদ (বিএসপি), মো. ফারুক হোসেন (তৃণমূল বিএনপি) ও ছানুয়ার হোসেন ছানু (স্বতন্ত্র)। এ আসনে ঋণখেলাপী ও বিল খেলাপীর দায়ে জাতীয় পার্টির অপর প্রার্থী আলহাজ্ব মো. ইলিয়াছ উদ্দিন এবং ১ শতাংশ ভোটারের সাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

এছাড়া শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ৪ প্রার্থীর মধ্যে বৈধ ঘোষিত প্রার্থীরা হচ্ছেন বেগম মতিয়া চৌধুরী (আওয়ামী লীগ), লাল মোহাম্মদ শাজাহান (জাসদ) ও সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর (স্বতন্ত্র)। এ আসনে ঋণখেলাপীর দায়ে তৃণমূল বিএনপির প্রার্থী জায়েদুর রশীদ শ্যামলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

Shamol Bangla Ads

মনোনয়নপত্র বাছাইকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হুইপ আতিউর রহমান আতিকসহ তার প্রস্তাবক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি ও সমর্থক আনোয়ারুল হাসান উৎপল, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক এবং অধিকাংশ প্রার্থী ও তাদের প্রস্তাবক-সমর্থকরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সাংবাদিকদের সাথে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের নবাগত কমান্ডারের… পরবর্তী সংবাদ শেরপুরের ৩ টি আসনে কাজ করছে নির্বাচনী অনুসন্ধান…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads