ads

শনিবার , ২ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে বাংলাদেশ বুলেটিন’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

খবর টি পড়েছেন : ৫৫৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘গণমানুষের বাংলাদেশ বুলেটিন’ এ শ্লোগান বুকে ধারণ করে শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২ ডিসেম্বর শনিবার সকালে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম আধার।

Shamol Bangla Ads

বাংলাদেশ বুলেটিনের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, যমুনা টিভির জেলা প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সহ-সভাপতি মুরাদুজ্জামান মুরাদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল ও সঞ্জীব চন্দ বিল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত , সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিক মজিদ।

বাংলাদেশ বুলেটিনের নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মারুফুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী মাসুম, প্রচার সম্পাদক তপু সরকার হারুন, সিনিয়র সাংবাদিক মাসুদ হাসান বাদল, বুলবুল আহমেদ, শাহরিয়ার শাকির, জাহিদ হাসান খোকন, ইসমাইল হোসেন, ফজলুল করিম, নাজমুল আলম জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

ওইসময় বক্তারা দৈনিক বাংলাদেশ বুলেটিনের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখতে ও পাঠকের কাছে যে জনপ্রিয়তা রয়েছে তার সুনাম অক্ষুন্ন রাখার আহবান জানান।

আলোচনা শেষে বাংলাদেশ বুলেটিনের ৬ষ্ঠ জন্মদিনের কেক কাটা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এনজিও ফাউন্ডেশন দিবসে আলোচনা সভা ও কেক… পরবর্তী সংবাদ ৬৬তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হুইপ আতিক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads