ads

শুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে তৃণমূল বিএনপি ও বিএনএমের প্রার্থী হলেন জেলা বিএনপির ২ নেতা : বহিষ্কার

খবর টি পড়েছেন : ৯৩৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম ও তৃণমূল বিএনপি থেকে শেরপুরে মনোনয়ন দাখিল করায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে জেলা বিএনপির দুই নেতাকে বহিস্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। ৩০ নভেম্বর বৃহস্পতিবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। 

Shamol Bangla Ads

বহিস্কৃত নেতারা হচ্ছেন শেরপুর জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জায়েদুর রশিদ শ্যামল ও সদস্য অ্যাডভোকেট মতাদের দুজনের মধ্যে জায়েদুর রশীদ শ্যামল শেরপুর-২ আসন থেকে তৃণমূল বিএনপির এবং এ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ শেরপুর-১ থেকে বিএনএমের মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শেরপুর জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জায়েদুর রশিদ শ্যামল ও সদস্য অ্যাড. মো. আব্দুল্লাহকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

Shamol Bangla Ads

এ ব্যাপারে জেলা বিএনপির সহসভাপতি এসএম শহীদুল ইসলাম বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়ন দাখিল করায় তাদের বহিস্কার করা হয়েছে।

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে এ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আমি অনেকদিন আগেই বিএনপির রাজনীতি ছেড়ে দিয়েছি। আমি বর্তমানে বিএনএমের প্রতিষ্ঠাকালীন সদস্য। এজন্য বিএনএম থেকে শেরপুর-১ আসনে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছি। এতে বিএনপি বহিস্কার করলেও আমার কিছু যায়-আসে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে স্বাস্থ্য সেবার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা পরবর্তী সংবাদ শেরপুরে রূপালী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads