ads

বৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে সড়কে অবস্থান নিয়েছে শতাধিক বন্য হাতি

খবর টি পড়েছেন : ৬৯৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীর বর্ডার সড়কে অবস্থান নিয়েছে বন্য হাতি। ২৯ নভেম্বর বুধবার দুপুর থেকে ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার সীমান্তের ঝুলগাঁও এলাকার গুচ্ছ গ্রামের পাশে সীমান্ত সড়কে শতাধিক বন্য হাতির দলটির অবস্থান দেখা গেছে। সড়কে বন্য হাতির বিশাল দলটির অবস্থানের কারণে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

Shamol Bangla Ads

ঝুলগাঁও এলাকার কয়েকজন বাসিন্দা জানান, কয়েক দিন ধরে বন্য হাতির দলটি শ্রীবরদীর বর্ডার সড়কের পাশে পাহাড়ি জঙ্গলে অবস্থান করছিল। বুধবার দুপুর থেকে হাতির দলটি ঝুলগাঁওয়ের গুচ্ছ গ্রামের পাশে বর্ডার সড়কে অবস্থান নেয়। এতে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।

গুচ্ছ গ্রামের বাসিন্দা শাহ আলম বলেন, ‘গত মঙ্গলবার রাতে হাতির দলটি গুচ্ছ গ্রামে যায়। এ সময় তার ঘরের চালায় হামলা করে কয়েকটি টিন খুলে ফেলে। আজও হাতির দলটি গুচ্ছ গ্রামের পাশে বর্ডার সড়কে অবস্থান করছে। বন্য হাতির হামলার ভয়ে ঝুলগাঁও গ্রামের প্রায় দুই শ পরিবার নির্ঘুম রাত কাটাচ্ছে।’

Shamol Bangla Ads

একজন মৌচাষি জানান, বেশ কিছুদিন ধরে দুই শতাধিক মৌচাকের বাক্স নিয়ে তারা বর্ডার সড়কের পাশের পাহাড়ের পরিত্যক্ত স্থানে রেখেছেন। মৌমাছি খাওয়ার জন্য বেশ কিছু চিনি রেখেছিলেন। বুধবার দুপুরে হাতির দলটি এসে তাদের প্রায় এক মণ চিনি খেয়েছে। বন্য হাতি দেখতে উৎসুক লোকজন সড়কের দুই পাশে ভিড় করছে।

বন বিভাগের বালিজুরি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘হাতির দলটি সীমান্ত সড়কে অবস্থান নেওয়ায় দুই পাশে বন বিভাগের লোকজন পাহারা দিচ্ছেন। যাতে সড়কে কোনো মানুষ বা যানবাহন চলাচল করতে গিয়ে হাতির হামলার শিকার না হন।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বিনামূল্যে ৮ হাজার কৃষক পেল বীজ ও… পরবর্তী সংবাদ শেরপুরে ৬ষ্ঠবারের মতো আ’লীগের প্রার্থী হয়ে মনোনয়ন জমা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads