ads

বুধবার , ২৯ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় এসেছে ইইউর বিশেষজ্ঞ দল

খবর টি পড়েছেন : ৬৭২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকায় পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ দল। আজ বুধবার ভোরে প্রতিনিধিদলটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। বিশেষজ্ঞ দলে চারজন সদস্য আছেন।

Shamol Bangla Ads

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ইইউর নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধিদলের সদস্যরা হলেন- নির্বাচন বিশেষজ্ঞ ডেভিড নোয়েল ওয়ার্ড, নির্বাচন বিশ্লেষক আলেকজান্ডার ম্যাটাস ও সুইবেস শার্লট এবং আইনি বিশেষজ্ঞ রেবেকা কক্স। তাঁরা আগামী দুই মাস বাংলাদেশে অবস্থান করে নির্বাচন ও নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করবেন।

জানা গেছে, প্রতিনিধিদলটি আগামী রবিবার থেকে তাদের আনুষ্ঠানিক মিশন শুরু করবে। সেদিনই তারা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবে। ইইউ ২০১৮ সালের মতো এবারের নির্বাচনেও পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না।

Shamol Bangla Ads

গত ২০ সেপ্টেম্বর ইইউ বাংলাদেশ নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে তাদের এই সিদ্ধান্তের কথা জানায়। ইইউ-এর বাজেট স্বল্পতা এবং পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠালেও তেমন কোনো প্রভাব নির্বাচনপ্রক্রিয়ায় পড়বে না- এমন পর্যবেক্ষণও ছিল ওই চিঠিতে।
এরপর ইইউ বাংলাদেশের প্রতি তাদের অঙ্গীকারের অংশ হিসেবে আগামী নির্বাচনকে সামনে রেখে ছোট পরিসরে বিশেষজ্ঞ মিশন পাঠানোর সিদ্ধান্ত নেয়।

এদিকে বাংলাদেশে ইইউ ও এর সদস্য দেশগুলোর মিশনপ্রধানরা আজ বুধবার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৬ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টার পদত্যাগ গৃহীত পরবর্তী সংবাদ বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় পুরো বিশ্ব :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads