শেরপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে ও মাল্টিপার্টি এ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) এর সহযোগিতায় ‘রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতি এগিয়ে নেয়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৪ নভেম্বর শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ইয়্যুথ কমিউনিটির সদস্যদের নিয়ে শহরের নিউমার্কেটস্থ আলীশান পার্টি সেন্টারে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ময়মনসিংহ বিভাগীয় কো-অর্ডিনেটর নার্গিস আক্তার। সার্বিক পরিচালনায় ছিলেন শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল।

কর্মশালায় রাজনৈতিক সৌহার্দ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নির্ধারণ করে আগামী এক বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। ইউকেএইডের আর্থিক অর্থায়নে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ইয়্যুথ কমিউনিটির ৪০ জন সদস্য কর্মশালায় অংশ নেন।









