ads

সোমবার , ২০ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পদত্যাগপত্র কার্যকরের প্রক্রিয়া শুরু করেছি : মন্ত্রিপরিষদ সচিব

খবর টি পড়েছেন : ৩৬২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রীর অনুরোধের প্রেক্ষিতে টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং তিনজন উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, পদত্যাগপত্র কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছি। ২০ নভেম্বর সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

আসলে কতজন পদত্যাগ করেছেন এবং পরবর্তী প্রক্রিয়া কী হবে— জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধের পরিপ্রেক্ষিতে টেকনোক্র্যাট দুই মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী ও তিনজন উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছেন।

তিনি বলেন, আপনারা জানেন, পদত্যাগপত্র দিলেও তা কার্যকর করার জন্য একটা পদ্ধতি আছে, সেই প্রক্রিয়া আমরা শুরু করেছি। প্রক্রিয়া সম্পন্ন হলেই তা কার্যকর হবে।

Shamol Bangla Ads

কোন তিন উপদেষ্টা পদত্যাগ করেছে— এ প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

একজন মন্ত্রী অফিস করেছেন— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আমরা যখন কার্যকর করব তখন আর অফিস করতে পারবেন না। এখন তাদের অফিস করতে বাধা নেই।

কবে পদত্যাগ কার্যকর হবে— এ প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্দিষ্ট কোনো আইন নেই, যে এতদিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। প্রক্রিয়া আছে, অনুমোদন নিতে হবে। পদত্যাগপত্র গ্রহণ করে গেজেট হবে, পদ যখন খালি হবে তখন শূন্য পদ হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মিয়ানমার সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক পরবর্তী সংবাদ ‘নির্বাচনে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৭ লাখ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads