ads

রবিবার , ১৯ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টেকনোক্র্যাট মন্ত্রী-উপদেষ্টাদের পদত্যাগ

খবর টি পড়েছেন : ৫৬০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

টেকনোক্র্যাট কোটার দুই মন্ত্রী, এক প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ৭ উপদেষ্টা পদত্যাগ করেছেন। রোববার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন তারা। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।

Shamol Bangla Ads

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা টেকনোক্র্যাট মন্ত্রীরা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামসুল আলম। মন্ত্রিসভার যেসব সদস্য সংসদ সদস্য নন, তাদের টেকনোক্র্যাট মন্ত্রী বলা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা হওয়ায় টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

Shamol Bangla Ads

২০১৮ সালে টেকনোক্র্যাট মন্ত্রীরা পদত্যাগ করলেও প্রধানমন্ত্রীর উপেদষ্টারা পদত্যাগ করেননি। এবার প্রধানমন্ত্রীর উপেদষ্টারা পদত্যাগ করলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা হওয়ায় ২ টেকনোক্র্যাট মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ৭ উপদেষ্টাকে পদত্যাগপত্র জমা দিতে মন্ত্রিপরিষদ বিভাগ চিঠি দিয়েছিল। এরপর রোববার বিকেলে তারা পদত্যাগ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি :… পরবর্তী সংবাদ ১৭ দিনে এলো ১৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads