ads

মঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পুলিশ সুপার পদে পদোন্নতি : শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে র‍্যাংক ব্যাজ পরালেন ডিআইজি

খবর টি পড়েছেন : ৮৬৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. খোরশেদ আলম পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ার তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. শাহ আবিদ হোসেন বিপিএম (বার)।

Shamol Bangla Ads

১৪ নভেম্বর মঙ্গলবার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত শেরপুর জেলা পুলিশের এই চৌকস কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি।

ওইসময় শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএমসহ ময়মনসিংহ রেঞ্জ অফিস ও রেঞ্জের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ৬ নভেম্বর সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে মো. খোরশেদ আলমকে পুলিশ সুপার পদে এই পদোন্নতি প্রদান করা হয়। তিনি ২৯ তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০১১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে পুলিশের বিভিন্ন ইউনিটে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই বহুল প্রত্যাশিত পদোন্নতিতে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ভাইস চেয়ারম্যানের ক্রীড়া সামগ্রী উপহার পেলো কলেজ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads