ads

রবিবার , ১২ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দীপাবলী উৎসব উদযাপিত

খবর টি পড়েছেন : ৪৮৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলী উৎসব উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে ১২ নভেম্বর রবিবার বিভিন্ন মন্দির, পূজামণ্ডপ, বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রদীপ প্রজ্বালন করা হয়। সেইসঙ্গে রাতে শহরের অর্ধশত মণ্ডপে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

রবিবার সন্ধ্যায় সকল কিছু থেকে অশুভ দূর করার ও আঁধার থেকে আলোর পথে চলার প্রত্যয়ে সনাতন ধর্মাবলম্বী ভক্তরা প্রদীপ প্রজ্বালন করেন।

এ সময় শহরজুড়ে ঢাক-ঢোল বাজানো এবং পটকা ও আতশবাজি পোড়ানো হয়। এরপর দেশ ও জাতির মঙ্গল কামনায় শহরের নয়আনী বাজার এলাকার মা ভবতাঁরা কালিমন্দিরে অনুষ্ঠিত বিশেষ প্রার্থনায় অংশ নেন ভক্তরা।

Shamol Bangla Ads

শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও প্রথম আলোর সাংবাদিক দেবাশীষ সাহা রায় বলেন, হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে রাজা রামচন্দ্র রাবণকে বধ করার পর বিজয় উদযাপনের অংশ হিসেবে কার্তিক মাসের অমাবস্যার এই দিনে দীপাবলি উৎসব পালন করেছিলেন। মূলত অশুভ শক্তি আর অন্ধকারকে দূর করার জন্যই এই উৎসব পালন করা হয়। তাই আজকের এই শুভ দিনে প্রতিটি মানুষের জীবনের অন্ধকার দূর হোক, আলোয় ভরে উঠুক সকলের জীবন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রী দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছেন : নকলায়… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads