মহান জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী তাঁর নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ীতে শিক্ষাথীদের মাঝে আর্থিক প্রণোদনা, কবরস্থান, শ্মশানে মাটি ভরাটের জন্য চেক ও কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করেছেন। ১২ নভেম্বর রবিবার উপজেলার কেন্দুয়াপাড়া দারুল উলুম মাদরাসা প্রাঙ্গন, উপজেলার মুজিব শতবর্ষ মঞ্চ ও উপজেলা অডিটোরিয়ামে এসব প্রণোদনা বিতরণ করেন ।

ওইসময় সংসদ উপনেতা মতিয়া চৌধুরী উপজেলার ৬৫টি মাধ্যমিক ও দাখিল মাদরাসার ৪ হাজার ৮শ’ ৮০ জন শিক্ষার্থীকে নগদ এক হাজার করে টাকা, কবরস্থান ও শ্মশান ঘাটের মাটি ভরাটের জন্য ৫৬টিতে পাঁচ হাজার করে টাকার চেকসহ নালিতাবাড়ী প্রেসক্লাবের কল্যাণ তহবিলে এক লাখ দুই হাজার টাকার চেক বিতরণ করেন।
এছাড়াও ৫ হাজার ১০০ জন কৃষকের মাঝে দুই কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণসহ মোট ৫২ লাখ ৬২ হাজার টাকার প্রণোদনা বিতরণ করেছেন বেগম মতিয়া চৌধুরী।

বিতরণ অনুষ্ঠানে বেগম মতিয়া চৌধুরীর সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌরমেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, সহ-সভাপতি ডা: দলিল উদ্দীন, আসমত আরা আসমা, যোগেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, হাজী মোশারফ হোসেন, সরোয়ার জাহান স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব, আব্দুল লতিফ, জাহাঙ্গীর আলমসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




