ads

শনিবার , ১১ নভেম্বর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
নভেম্বর ১১, ২০২৩ ১১:১৯ পূর্বাহ্ণ

বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধ ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রীবরদী উপজেলা শ্রমিকলীগ আয়োজনে ১০ নভেম্বর শুক্রবার বিকেলে শহরের চৌরাস্তা মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, বিএনপি ও জামায়াতে ইসলামী সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে। শতাধিক বাসে তারা আগুন দিয়েছে। এই সন্ত্রাসী দলকে বয়কট করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বর্তমান সরকারকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

উপজেলা শ্রমিক লীগের সভাপতি সুন্দর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রিয় অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ছালেম।

Shamol Bangla Ads

উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুজন রেজার সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ সালেহ, জেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল কাদির, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আমিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন লিটন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল, উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম তালুকদার প্রমুখ।

ওইসময় উপজেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads