শেরপুরের ঝিনাইগাতীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১১ নভেম্বর শনিবার বিকেলে এ উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুবলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।
উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, কাংশা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সামছ উদ্দিন, উপজেলা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক লতিফুর রহমান মনা, উপজেলা তাতীলীগের সভাপতি আমিরুল ইসলাম,উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম ফটিক প্রমুখ।

এর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে কেক কাটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। অনুষ্ঠানে উপজেলা যুবলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।




