ads

মঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আ’লীগ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
নভেম্বর ৭, ২০২৩ ৩:১০ অপরাহ্ণ

শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা বিষয়ক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর সোমবার সন্ধ্যায় লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারে আয়োজিত ওই উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, প্রদানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আজ বাংলাদেশ দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে। পদ্মা সেতুর পর মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, নদীর নিচে টানেল উদ্বোধন করা হয়েছে। কিছুদিনের মধ্যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হবে। উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বের বুকে রোল মডেল। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে জয়ী করার আহবান জানান তিনি।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রঞ্জিত চন্দ্র দে’র সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন ও মিনহাজ উদ্দিন মিনাল, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম।

Shamol Bangla Ads

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় ওইসময় আরও উপস্থিত ছিলেন শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. আসাদুজ্জামান রওশন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, শ্রম বিষয়ক সম্পাদক আরিফ রেজা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেনসহ জেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads