ads

সোমবার , ৬ নভেম্বর ২০২৩ | ২৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বম্তায় লাশ ভেবে ৯৯৯ এ কল, পুলিশ এসে উদ্ধার করলো মৃত কুকুর

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
নভেম্বর ৬, ২০২৩ ১১:৪৯ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউপির পশ্চিম সমশ্চুড়া গ্রামে বস্তায় মৃত লাশ আছে এমন ভেবে ৯৯৯ এ কল দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে বস্তা খুলে দেখেন লাশ নয় এটি একটি মৃত কুকুর। ঘটনাটি ঘটেছে রবিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম সমশ্চুড়া এলাকায়।

Shamol Bangla Ads

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী মধুটিলা ইকোপার্ক এলাকার সীমান্ত সড়কের পাশে বস্তাাবন্দি কি যেন পড়ে আছে। ভনভন করে মাছি উড়ছে একই সঙ্গে দুর্গন্ধও ছড়াচ্ছে। এমন অবস্থা দেখে বস্তায় মৃত লাশ আছে ভেবে ৯৯৯ এ কল করেন এলাকাবাসী।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করা হয় ওই বস্তাবন্দি ছবি। এমন খবরে মুহূর্তের মধ্যে শত-শত মানুষ ভিড় করেন ওই জায়গায়। পরে পুলিশ এসে বস্তা খুলে দেখেন আসলে এটি কোনো মানুষের লাশ নয়। এটি একটি মৃত কুকুরকে বস্তাবন্দি করে কে বা কারা সীমান্ত সড়কের পাশে ধানক্ষেতে ফেলে রেখে গেছে।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার এসআই আব্দুস সালাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি সেটি মানুষের লাশ নয়। কে যেন একটি কুকুরকে মেরে বস্তাবন্দি করে ধানক্ষেতে ফেলে রেখেছে। এ নিয়ে কিছু উৎসুক মানুষ ওই বস্তাবন্দির ছবি তুলে নিশ্চিত না হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা পোস্ট করে বিভ্রান্তি ছড়ায়।

Need Ads