ads

রবিবার , ৫ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাঠে নেমেছে বিজিবি

খবর টি পড়েছেন : ৩৬৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। ৫ নভেম্বর রবিবার অবরোধের প্রথম দিন সকাল থেকে তাদের মোতায়েন করা হয়। ঢাকার পাশাপাশি তাদের সাভার ও গাজীপুর এলাকায় টহল দিতে দেখা গেছে।

Shamol Bangla Ads

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও স্ট্যান্ডবাই রয়েছে আরও ১০ প্লাটুন।

এর আগে বিএনপি-জামায়াতের টানা তিন দিনের অবরোধেও বিজিবি ও বিজিবির বিশেষায়িত বিজিবি-র‍্যাপিড অ্যাকশন টিমের (র‍্যাট) সদস্যদের টহল দিতে দেখা গিয়েছিল।

Shamol Bangla Ads

রবিবার থেকে বিএনপি-জামায়াতের দুই দিনব্যাপী অবরোধ কর্মসূচি চলছে। তবে অবরোধ কর্মসূচি শুরুর আগের রাতেই সারা দেশে ৯টি বাস ও আওয়ামী লীগের একটি কার্যালয় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নিউমার্কেট এলাকার গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক নামে বাসে আগুন দেওয়া হয়। ৭টা ৩৫ মিনিটে এলিফ্যান্ড রোডে গ্রিন ইউনিভার্সিটির বাসে, ৭টা ৫৫ মিনিটে সায়েদাবাদে রাইদা পরিবহনের বাসে, রাত ১০টায় গুলিস্তান পাতাল মার্কেটের সামনে মনজিল পরিবহনের বাসে, রাত পৌনে ১২টায় নারায়ণগঞ্জে অনাবিল পরিবহনের বাসে, একই সময়ে ভোলার চরফ্যাশনে যমুনা এক্সপ্রেস বাসে, রাত ২টা ৫৫ মিনিটে, ভোর ৪টায় শ্যামপুরে তুরাগ বাসে, সায়েদাবাদ সাদ্দাম মার্কেটের পাশে বাসে, ভোর সোয়া ৫টায় মিরপুর ও গাজীপুরে বাসে আগুন দেওয়া হয়।

এছাড়া ভোর ৩টায় সিরাজগঞ্জের শাহজাদপুরের বাদলপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। ভোর ৪টার দিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিন রাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অগ্নিসন্ত্রাস কীভাবে বন্ধ করতে হয়, জানা আছে: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ বিচারপ্রার্থীদের সঠিক বিচারিক সেবা প্রদান করতে হবে :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads