ads

বৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশিদের ভিসা বন্ধের সিদ্ধান্ত সাময়িক : ওমান দূতাবাস

খবর টি পড়েছেন : ৫০৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রমবাজারে শৃঙ্খলা আনতে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া বন্ধের বিষয়টি সাময়িক বলে জানিয়েছে ওমান দূতাবাস। এ সিদ্ধান্ত অন্য দেশগুলোর ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। বৃহস্পতিবার ঢাকায় ওমান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ওমান গত ৩১ অক্টোবর বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধের ঘোষণা দেয়।

Shamol Bangla Ads

এর পেছনে রাজনৈতিক বিষয় নেই উল্লেখ করে দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান স্থগিত সংক্রান্ত রাজকীয় ওমান পুলিশের ঘোষণার মূল বিষয় হলো বিদেশিদের জন্য ওমানের শ্রমবাজার পর্যালোচনা করা। এটি সার্বিক সমীক্ষার অংশ। ওমানের শ্রমবাজারের চাহিদা ও স্থিতিশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে এটি করা হয়েছে। ওমানের বর্তমান শ্রম আইন অনুসারে শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওমান দূতাবাস জানায়, ভিসা প্রদান স্থগিত করার সিদ্ধান্তটি অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও সমানভাবে কার্যকর করা হয়েছে। পর্যালোচনা দ্রুত শেষ করে আবারও ভিসা চালু করার চেষ্টা চলছে।

Shamol Bangla Ads

ওমান দূতাবাস আরো জানায়, ওমানের উন্নয়ন কর্মকাণ্ডে ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশি শ্রমিকদের অসামান্য অবদানের কথা ওমান অত্যন্ত শ্রদ্ধা ও প্রশংসার সঙ্গে স্মরণ করে। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও পারস্পরিক অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক জোরদার করতে ওমান সবসময় আগ্রহী।

ওমান দূতাবাস বলেছে, ভিসা সাময়িকভাবে বন্ধের পেছনে কোনো রাজনীতি নেই। বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে ওমান সম্মান করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ কমল ৯২ হাজার টাকা পরবর্তী সংবাদ এবার ৪৮ ঘণ্টার অবরোধ দিল বিএনপি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads