ads

বুধবার , ১ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পিবিআই ভবন নির্মাণের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করলেন পিবিআই প্রধান বনজ কুমার

খবর টি পড়েছেন : ৭৪৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর জেলা কার্যালয়ের ভবন নির্মাণের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেছেন পিবিআই প্রধান (অতিরিক্ত আইজিপি) বনজ কুমার মজুমদার বিপিএম-বার, পিপিএম। ১ নভেম্বর বুধবার শহরের পশ্চিম শেরী এলাকায় ওই জায়গা পরিদর্শন করেন তিনি।

Shamol Bangla Ads

এর আগে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার নির্ধারিত সফর সূচি অনুযায়ী শেরপুর সার্কিট হাউজে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা। পরে জেলা পুলিশের চৌকস একটি দল বনজ কুমার মজুমদারকে গার্ড অব অনার প্রদান করে।

ওইসময় পিবিআই জামালপুরের পুলিশ সুপার এম এম সালাউদ্দিন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলসহ জেলা পুলিশ ও পিবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

পিবিআই জামালপুরের পুলিশ সুপার এম এম সালাউদ্দিন শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, পিবিআইয়ের শেরপুর জেলা কার্যালয়ের ভবন নির্মাণের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শনের জন্য শেরপুর এসেছিলেন। ওইসময় তিনি শেরপুর পিবিআইয়ের কার্যক্রমের সার্বিক খোঁজ-খবর নেন। পরে তিনি শেরপুরের দর্শনীয় বিভিন্ন জায়গা পরিদর্শন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শিশু অপহরণ-ধর্ষণ মামলায় যুবকের ৪৪ বছরের কারাদণ্ড পরবর্তী সংবাদ শেরপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী উৎসব

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads