ads

রবিবার , ২৯ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নাশকতা-নৈরাজ্যের চেষ্টার অভিযোগে বিএনপি’র ৫১ নেতা-কর্মী গ্রেফতার

খবর টি পড়েছেন : ১,১১০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

৬ মামলায় আসামি সোয়া ৪শ

বিএনপি’র ডাকা ২৯ অক্টোবর রবিবারের হরতালে নাশকতা ও নৈরাজ্যের চেষ্টার অভিযোগে শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক হযরত আলীসহ সোয়া ৪শ’ নেতাকর্মীর নামে বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে। সেইসাথে জেলার ৫ থানায় ৬টি মামলায় ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপি নেতাকর্মীরা অরাজকতা সৃষ্টির চেষ্টাকালে বেশ কয়েকটি অবিস্ফোরিত ককটেল, লাঠিসোঠা ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

Shamol Bangla Ads

পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম বিএনপি নেতাকর্মীদের নামে মামলা ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার কথাও জানিয়েছেন তিনি।

পুলিশের সূত্রগুলো জানিয়েছে, শ্রীবরদী থানায় বিএনপি নেতাকর্মীদের নামে ২টি এবং শেরপুর সদর, ঝিনাইগাতী, নকলা ও নালিতাবাড়ী থানায় ১টি করে মামলা রেকর্ড করা হয়েছে। শ্রীবরদীতে ৫টি অবিস্ফোরিত ককটেল ও ১০টি লাঠি উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় দায়েরকৃত মামলায় ৫১ জনকে গ্রেফতার করে রবিবার বিকেলে বিচারিক আদালতে সোপর্দ করা হলে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

Shamol Bangla Ads

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী জানিয়েছেন, বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের নির্দেশে হরতাল কর্মসূচিতে নাশকতা করার জন্য মাইক্রোবাসযোগে ঢাকায় যাওয়ার পথে শনিবার রাতে শ্রীবরদী চৌরাস্তা মোড়ে বিএনপি’র ১১ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এসময় মাইক্রোবাস তল্লাসী করে অবিস্ফোরিত ৫টি ককটেল ও ৩ ফুট সাইজের ১০টি লাঠিসোঠা উদ্ধার করা হয়। এছাড়া শ্রীবরদী কাঁচাবাজার এলাকায় রবিবার সকালে নাশকতার চেষ্টার প্রস্তুতিকালে আরও ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দিয়ে রবিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আনোয়ার হোসেন (৫৫), রহুল আমীন (৪০), আজিজুর রহমান (৫২), ফরিদুল হক (৪৫), ফারুকুল ইসলাম (৪০), দেলোয়ার হোসেন (৪৭), সোহেল (২৭), শফিকুল ইসলাম (৪৫), হারুন অর রশিদ (২২), মোক্তার হোসেন (৫০) ও আবু তালেব (৪০) প্রমুখ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা বছির আহমেদ বাদল জানান, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টাকালে বিএনপির ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় ৫৭ জনের নামে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ১০ জনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে শান্তি সমাবেশে এসে হার্ট অ্যাটাকে আ’লীগ নেতার… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে উদ্যোক্তাদের মাঝে উন্নত কৃষি যন্ত্রপাতি ও বীজ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads