ads

শনিবার , ২৮ অক্টোবর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় শিয়ালের কামড়ে আহত ১০

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
অক্টোবর ২৮, ২০২৩ ২:০১ অপরাহ্ণ

শেরপুরের নকলায় শিয়ালের কামড়ে অন্তত: ১০ জন আহত হয়েছেন। ২৭ অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা গ্রামে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

স্থানীয় বাসিন্দা ফকরুল মিয়া জানান, শুক্রবার বিকেলে পাঠাকাটা গ্রামে একটি বাড়িতে গ্রাম্য সালিশ বসে। পরে সেখানে প্রথমে শিয়ালটি দুইজন নারীকে কামড় দেয়। এরপর বৈঠকের ভেতরে ঢুকে পরে শিয়ালটি মানুষদের কামড়ানো শুরু করে। এতে দুই বাড়ির দশজন আহত হন। এতে মসজিদে মসজিদে চলছে মাইকিং। ঘরের বাহিরে দল বেঁধে চলছে সবাই। এ ঘটনায় আতঙ্কে রয়েছেন আশপাশের গ্রামের বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা আতিক মিয়া বলেন, আমরা খুবই আতঙ্কে আছি। কোনো জায়গায় বের হলে সবাই লাঠি নিয়ে বের হচ্ছি। কখন কী হয়, বোঝা যাচ্ছে না। আর আমাদের এখানে মসজিদে মাইকিং চলছে।

Shamol Bangla Ads

নকলা উপজেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, শিয়ালের কামড়ে আহত ৮ জনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। পরবর্তীতে ভ্যাকসিন দিতে হবে। স্থানীয়রা জানান, আহত বাকি দুইজন গ্রাম্য কবিরাজের কাছে চিকিৎসা নিয়েছেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads