ads

বৃহস্পতিবার , ২৬ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আটক ৩

খবর টি পড়েছেন : ৪৮৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মো. ইসমাইল হোসেন টাকি (৩০) নামে এক কৃষক নিহত হয়েছেন। ২৬ অক্টোবর  বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ঘুঘরাকান্দি উত্তরপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত ইসমাইল ওই এলাকার আবেদ আলীর ছেলে।

Shamol Bangla Ads

এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। এরা হচ্ছে একই এলাকার ইয়ার খান, তহুর উদ্দিন ও রুবেল মিয়া। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ শতাংশ আবাদি জমি নিয়ে সদর উপজেলার ঘুঘুরাকান্দি উত্তরপাড়া গ্রামের ইসমাইল হোসেন ও তার ভাইদের সঙ্গে প্রতিবেশী ইয়ার খানের দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে ইসমাইল হোসেন ও তার অন্য ভাইয়েরা বিরোধপূর্ণ ওই জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে যান।

Shamol Bangla Ads

ওইসময় প্রতিপক্ষ ইয়ার খানের নেতৃত্বে ১০-১২ জন লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ইসমাইল হোসেন ও তার ভাইদের ওপর হামলা করেন। এতে ইসমাইল হোসেন ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহত ব্যক্তির বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ ময়নাতন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় সভা পরবর্তী সংবাদ শেরপুর সীমান্তে ক্যাথলিক খ্রিস্টধর্মাবলম্বীদের দু’দিনব্যাপী তীর্থোৎসব সমাপ্ত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads