শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার পূজামণ্ডপ পরিদর্শন ও মণ্ডপগুলোতে আর্থিক অনুদান দিয়েছেন ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। গত শুক্র ও শনিবার রাতে ঝিনাইগাতী উপজেলার ১৮ টি ও শ্রীবরদী উপজেলার ১২টিসহ ৩০টি পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম মন্ডপ পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির লোকজনসহ স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন।
ওইসময় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্যের কথা তুলে ধরে নৌকায় ভোট প্রার্থনা করেন তিনি। একইসাথে প্রতিটি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন তিনি।

শ্রীবরদীর খামারিয়াপাড়া পূজামন্ডপ পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তন্ময় দাসের সাথে কুশল বিনিময় করেন এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। ওইসময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফকির মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. উমর আলী, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মজিবর রহমান, নলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী ফর্সা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. ছামিউল হক রনিসহ দলীয় নেতৃবৃন্দ।




