ads

রবিবার , ২২ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাষ্ট্রপতির শারীরিক অবস্থার উন্নতি

খবর টি পড়েছেন : ৩৩০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শারীরিক অবস্থা ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, রাষ্ট্রপতি এখন কেবিনে সীমিত আকারে চলাফেরা করতে পারছেন। পত্রিকাও পড়ছেন।

Shamol Bangla Ads

চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, রাষ্ট্রপ্রধানের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোস এর তত্ত্বাবধানে গত বুধবার রাষ্ট্রপতির বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। সার্জারির পর একদিন তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ডাক্তারের নিবিড় পরিচর্যায় রাখা হয়।

রাষ্ট্রপতি গত সোমবার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন।

Shamol Bangla Ads

গত ১৬ অক্টোবর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা ও সংশ্লিষ্ট সচিবগণ তাঁর সঙ্গে রয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রতি ডলারে ১১৫.৫ টাকা পাবেন প্রবাসীরা, ব্যাংকের প্রণোদনা… পরবর্তী সংবাদ আওয়ামী লীগ সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads