ads

শনিবার , ২১ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৬৫০ কোটি টাকা ব্যয়ে শেরপুর-ভীমগঞ্জ-ময়মনসিংহ সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

খবর টি পড়েছেন : ১,৫২৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর (কানাসাখোলা)-ভীমগঞ্জ-নারায়ণখোলা-রামভদ্রপুর-পরানগঞ্জ-ময়মনসিংহ (রহমতপুর) সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় কানাসাখোলা ইন্টারসেকশন ও রৌহা সেতুসহ সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকালে কানাসাখোলা বাইপাস মোড়ে ওই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার দলীয় হুইপ ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক।

Shamol Bangla Ads

অর্থনৈতিক, বাণিজ্যিক ও সমষ্টিক উন্নতির লক্ষ্যে শেরপুর-ময়মনসিংহ ৫২ কিলোমিটার দৈর্ঘ্যের নতুন এই আঞ্চলিক মহাসড়ক নির্মাণ হলে শেরপুরসহ পুরাতন ব্রহ্মপুত্র নদ পাড়ের লাখ লাখ জনগোষ্ঠীর চলাচল সহজ ও গতিময় হওয়ার পাশাপাশি রাজধানী ও বিভাগীয় শহর ময়মনসিংহের সাথে শেরপুরের দূরত্ব কমবে ২০ কিলোমিটার।

সড়ক ও জনপথের সূত্রমতে, এই প্রকল্পের শেরপুর অংশে জমি অধিগ্রহণ ও সড়ক-ব্রিজ-কালভার্ট নির্মাণসহ মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৫০ কোটি টাকা।

Shamol Bangla Ads

নির্মাণকাজ উদ্বোধনকালে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হাসান উৎপল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আওলাদুল ইসলাম, ভাতশালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুন নাহার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে হুইপ আতিক ভাতশালা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত উন্নয়ন সমাবেশে অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে শ্রীবরদীতে বিক্ষোভ মিছিল পরবর্তী সংবাদ নকলায় শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা বিতরণ করলেন মতিয়া…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads