ads

বৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী সীমান্তের গারো পাহাড়ে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
অক্টোবর ৫, ২০২৩ ৩:৪৪ অপরাহ্ণ

ভারত সীমান্তঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকার একটি ধানক্ষেতের পাশ থেকে একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। ৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী এলাকা থেকে ওই হাতির মৃতদেহ উদ্ধার করা হয়। তবে হাতিটির মৃত্যু কিভাবে হয়েছে তা নিশ্চিত করতে পারেনি বন বিভাগ। এদিকে পরিবেশবাদী সংগঠনের নেতাদের ধারণা, হাতিটিকে হত্যা করা হয়েছে।

Shamol Bangla Ads

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে স্থানীয় কয়েকজন কৃষক ছোট গজনী গারো পাহাড়ি এলাকার কৃষক কামাল গারোর ধানক্ষেতের পাশে মৃত একটি হাতি পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের কাছে থেকে সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, বন বিভাগ এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগ এবং প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মকরুল ইসলাম আকন্দ বলেন, মৃত হাতিটি পুরুষ জাতের। এর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তবে কিভাবে এটি মারা গেছে তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বলা যাবে।

Shamol Bangla Ads

ঝিনাইগাতী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফায়েজুর রাজ্জাক আকন্দ বলেন, সুরতহাল প্রতিবেদনে হাতিটির সামনের ডান পায়ের হাঁটুর প্রায় চার ইঞ্চি নিচে একটি দুই ইঞ্চি পরিমাণের কালো দাগ পাওয়া গেছে। ভিসেরা পরীক্ষার জন্য কয়েকটি নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে (সিডিআইএল) ল্যাবে পরীক্ষার পর হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে হাতিটাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার পরও নির্মমভাবে হাতি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মেরাজ উদ্দিন। তিনি বলেন, গারো পাহাড়ে বন্যহাতির স্বাভাবিক বিচরণে কিছু মানুষ ফসল রক্ষার নামে বাঁধা দিয়ে আসছে। অথচ সরকার হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিয়ে আসছে। এরপরও প্রায়ই গারো পাহাড়ে বিদ্যুৎ সংযুক্ত জিআই তার অথবা বিষ প্রয়োগ করে হাতি হত্যা করা হচ্ছে। ছোট গজনীর ধান ক্ষেতের পাশ থেকে যে বন্যহাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে, সেটিকেও হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। এর সাথে যে বা যারাই জড়িত থাকুক আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

Need Ads