ads

শনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

খবর টি পড়েছেন : ৪৭০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘বিনিয়োগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৩০ সেপ্টেম্বর শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Shamol Bangla Ads

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফুল কবীর, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোহাগী আক্তার।

Shamol Bangla Ads

ওইসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ বিভিন্ন নারী সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় প্রাণিসম্পদের ফ্রি ভ্যাসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে বিদ্যুতায়িত হয়ে মাদরাসাছাত্রের হাতের কবজি বিচ্ছিন্ন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads