ads

শুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
সেপ্টেম্বর ২২, ২০২৩ ১:২৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়ন শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ঝগড়ারচর বাজারে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন আমরা তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবো। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান তিনি।

সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো, সুন্দর আলী। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুজন রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, জেলা শ্রমিক লীগে সাধারণ সম্পাদক আমিনুর রহমান মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল, উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক বণিজ উদ্দিন, ইউনিয়ন যুব লীগের সভাপতি হাবিবুর রহমান আরজু। সম্মেলনে সভাপতিত্ব করেন ৭ নং ভেলুয়া ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক আলমাছ আলী।

Shamol Bangla Ads

সম্মেলনে দ্বিতীয় পর্বে বিনাপ্রতিবন্দ্বীতায় ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক আলমাছ আলীকে সভাপতি ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক পদে একাধিক প্রতিদ্বন্দ্বী থাকায় পরবর্তীতে এ পদটি ঘোষণার সিদ্ধান্ত হয়। এদিকে সম্মেলনকে ঘিরে ঝগড়ারচর বাজারে বিরাজ করছিল উৎসবের আমেজ। সম্মেলনস্থলে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকদের সমাগম ঘটে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads